হোম পেজে ফিরুন
রিটার্ন ও মানিব্যাক পলিসি
Aroggofood™ গ্রাহক সুরক্ষা ও মানিব্যাক নীতিমালা
আরোগ্যফুড™ সর্বদা শতভাগ খাঁটি ও ফ্রেশ খাদ্য পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে যদি আপনি পণ্যের গুণমান নিয়ে অসন্তুষ্ট হন অথবা ক্ষতিগ্রস্ত পণ্য পান, আমরা সহজ রিটার্ন ও মানিব্যাক নিশ্চিত করি।
১. ডেলিভারির সময় যাচাই ও তাৎক্ষণিক রিটার্ন
ডেলিভারিম্যানের উপস্থিতিতে পণ্যটি দেখে নিন। পণ্যের প্যাকেজিং ভাঙা বা নষ্ট থাকলে আপনি সরাসরি ডেলিভারিম্যানের কাছে কোনো চার্জ ছাড়াই পণ্যটি রিটার্ন করতে পারবেন।
২. ৭ দিনের কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি
পণ্য গ্রহণের পর ৭ দিনের মধ্যে যদি খাঁটি হওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পরিলক্ষিত হয়, আমাদের হটলাইনে (01615-980394) জানালে আমরা সম্পূর্ণ ফ্রিতে নতুন পণ্য পাঠিয়ে দেব অথবা আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করব।
৩. রিফান্ড প্রক্রিয়া
রিটার্ন আবেদন অনুমোদনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাহকের বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টে রিফান্ডের অর্থ সরাসরি ফেরত দেওয়া হয়।